৬ দফা দাবিতে ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

২৬ মে ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৪৪ AM
প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ © টিডিসি

৬ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবি ও ছয় দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ সমাবেশ করেন।

আজ রবিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেন।

এ সময় বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র এস এম সজীব, আশিক হাসান, বেলায়েত, তৃতীয় পর্বের মোহাম্মদ সামি; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী মোহাম্মদ তরিকুল, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম শামীম। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় অবিলম্বে বাতিলের দাবি জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬