ডিবি কার্যালয়ে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর

২৩ এপ্রিল ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আলী আকবর খান

আলী আকবর খান © ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পৌঁছেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পৌঁছান আলী আকবর খান। সনদ বাণিজ্য সংক্রান্ত ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, হাজার হাজার সনদ বাণিজ্যের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর চেয়ারম্যান থেকে ওএসডি করা হয় তাকে।

তিনি আরও বলেন, আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সনদ বাণিজ্যে যদি তার কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সনদ বাণিজ্যে আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীন গ্রেপ্তার হওয়ার পর সদ্য সাবেক চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, সনদ বাণিজ্যে আকবর আলী খানের সম্পৃক্ততা পাওয়া গেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১ এপ্রিল সনদ বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. শেহেলা পারভীনের নাম উঠে আসে।

এরই প্রেক্ষিতে গত ২০ এপ্রিল সেহেলা পারভীনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

 
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950