এ সম্মাননা কাঙ্খিত: সাদা দল

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০১ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ পুরস্কারে ভূষিত করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। বুধবার (০৯ ফেব্রুয়ারি) সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বেগম জিয়াকে শুভেচ্ছা জানানো হয়।

বিবৃবতিতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠার আপোষহীন সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক প্রদত্ত ‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ লাভ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন।

‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদাই আপোষহীন ভূমিকা পালন করেছেন। গত শতাব্দীর আশির দশকে স্বৈরাচারী এরশাদ সরকারের, ২০০৬-২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এবং বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে চলমান অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা সুবিদিত।’’

আরও পড়ুন: খালেদার আত্মত্যাগের প্রশংসা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে: ইউট্যাব

এতে বলা হয়, কোনো প্রলোভন, নিপীড়ন-নির্যাতন কখনো তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। এর সর্বশেষ নজির বর্তমান সরকারের শাসনামলে তাঁর ও তাঁর পরিবারের উপর দুঃসহ নির্যাতন এবং তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিএনপিকে নির্মূল করার অপচেষ্টা। কিন্তু কোনো কিছুতে তিনি তাঁর আপোষহীন অবস্থান থেকে সরে যাননি। সরকারের মিথ্যা ও প্রহসনমূলক মামলায় কারান্তরীণ থেকেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রেরণাদাত্রীর ভূমিকা পালন করে যাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অবস্থায় যথাযথ চিকিৎসা না পেয়েও তিনি কোন ধরনের আপোষ প্রস্তাবের নিকট মাথা নত করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী এবং একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদানের জন্য ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তাঁর জন্য এক কাঙ্খিত আন্তর্জাতিক স্বীকৃতি।

গণতন্ত্রহীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননায় ভূষিত করায় আমরা কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence