কাল ঢাবিতে প্রতীকী অনশন করবে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’

২৩ জানুয়ারি ২০২২, ১০:০৯ PM
শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ৩ ঘণ্টার এ প্রতীকী অনশন করবে সংগঠনটির শিক্ষকরা।

আজ রবিবার  (২৩ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী সংবাদমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ৩ ঘণ্টা প্রতীকী অনশন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

আরও পড়ুন: সরকারি-বেসরকারি অফিস চালাতে হবে ৫০ শতাংশ জনবলে

এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পার হয়েছে। গত বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে এক শিক্ষার্থীর বাবা হৃদরোগে আক্রান্ত হলে সে বাড়িতে চলে যায়। আজ রোববার সকাল থেকে আরও ৪ শিক্ষার্থী অনশনে বসেছেন।

এর আগে গত মঙ্গলবার শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপচার্যের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক।

 

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬