প্রজ্ঞাপন জারি

সরকারি-বেসরকারি অফিস চালাতে হবে ৫০ শতাংশ জনবলে

২৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ PM

© ফাইল ছবি

৫০ শতাংশ জনবল নিয়ে সরকারি-বেসরকারি অফিসে কাজ করতে হবে। বাকি অর্ধেক বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।

১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. ব্যাংক/বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬