বার্ষিক পরীক্ষায় ফিরলেন সরকারি প্রাথমিক শিক্ষকেরা

০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ AM
প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ফের শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ফের শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষকরা দাবি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হয়। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।

আরও পড়ুন: এবারও উৎসব করে নতুন বই দেবে না সরকার: গণশিক্ষা উপদেষ্টা

আরও বলা হয়, রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষকরা। পরে সমালোচনার ও প্রতিবাদের মুখে তা স্থগিত করা হয়।

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বড় সুখবর পাচ্ছেন মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার সহকারী শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬