মন্ত্রণালয়ের হুমকির মধ্যেই আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সৌজন্যে প্রাপ্ত

সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মধ্যেই ফের কর্মসূচি ঘোষণা করল শিক্ষকরা। একই সঙ্গে জেলা শিক্ষা অফিসারদের শোকজে উদ্বেগ প্রকাশ করেন তারা।

বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ভার্চুয়াল মিটিংয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক বুধবার হতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ’ কর্মসূচী চলছে।

সভায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৪ জন আহবায়কসহ ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের অধিদফতরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক শোকজে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দফা দাবি হলো এক. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড দাবির প্রেক্ষিতে অর্থ অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ী। আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি। দুই. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং তিন. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রাথমিক

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬