প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ AM
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন © পুরোনো ছবি

প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আন্দোলন চলছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের আন্দোলনের প্লাটফর্ম দুটি উল্লেখ করে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য ৩ দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ এর চলমান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার ০৭/১২/২০২৫ ইং তারিখ থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচী স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, আগামী রবিবার ০৭/১২/২০২৫ ইং তারিখ হতে সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।

এছাড়া, পরবর্তী আপডেটের ব্যাপারে জানানোর বিষয়ে বলা হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬