শিক্ষকদের ওপর পুলিশি হামলায় ইউটিএফের নিন্দা

০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ PM
ইউটিএফের লোগো

ইউটিএফের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। শনিবার (৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ইউটিএফ নেতৃবৃন্দ বলেন, ‘সম্মানিত শিক্ষকদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক সমাজ রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের ন্যায্য দাবি দমন নয়, আলোচনার মাধ্যমে সমাধান করাই দায়িত্বশীল সরকারের পরিচায়ক।

তারা বলেন, ‘আজ আন্দোলনরত শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানি নিক্ষেপের যে ঘটনা ঘটেছে, তা গভীরভাবে উদ্বেগজনক। আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে  শিক্ষক সমাজ বারবার পুলিশি হামলার শিকার হচ্ছেন, যা কেবল অমানবিকই নয়, বরং রাষ্ট্রের শিক্ষাবান্ধব ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসী আশা করেছিল, নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায্য আন্দোলনের প্রতি সহনশীলতা বাড়বে। কিন্তু আজকের ঘটনাবলী প্রমাণ করছে, দমন-পীড়নের সংস্কৃতি এখনও শেষ হয়নি। আজকের পুলিশি হামলায় বহু শিক্ষক আহত হয়েছেন, নারী শিক্ষকরাও রেহাই পাননি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এর আগেও শিক্ষকদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি। আজও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, যা হতাশাজনক।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করুন।’

ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9