প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরুর দিনেই ভোগান্তি, যা বললেন ডিজি

০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হলেও প্রথম দিনেই নানা প্রযুক্তিগত সমস্যায় পড়েছেন অনেক প্রার্থী।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, আবেদন করার সময় এসএসসি ও এইচএসসির তথ্য দেওয়ার পর বারবার ত্রুটি বার্তা আসছে। বিশেষ করে “Your SSC result is less than the required!” লেখাটি দেখা যাচ্ছে, ফলে আবেদন সম্পন্ন করা যাচ্ছে না। 

রাজশাহীর প্রার্থী রায়হান ইসলাম বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, তবে আবেদন করতে পারছি না। আমার এসএসসিতে জিপিএ–৫, তারপরও আবেদন জমা হচ্ছে না। এমন সমস্যা অগ্রহণযোগ্য।’

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। টেলিটক এই আবেদন প্রক্রিয়ার প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।’

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ বা ৫ স্কেলে ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ছয় বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এ ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই দুই বিভাগে শূন্য পদ রয়েছে আরও ৪ হাজার ১৬৬টি।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950