পরীক্ষার সময় আন্দোলনকারী শিক্ষকদের শাস্তি সংক্রান্ত সেই আদেশ বাতিল

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ PM
প্রাথমিক  শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে জারি করা আগের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে জারি করা আগের দেওয়া নির্দেশনা বাতিল করা হয়েছে। 

শিক্ষা অফিসারদের কাছে পাঠানো আগের চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য অত্রদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বর্জন শুরু করেন শিক্ষকরা। পরদিনও ক্ষতির মুখে পড়ে পরীক্ষা গ্রহণ। অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬