পরীক্ষা রেখে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ অধিদপ্তরের

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ PM
পরীক্ষা রেখে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ অধিদপ্তরের

পরীক্ষা রেখে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ অধিদপ্তরের © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ (বার্ষিক) পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। এতে যুগ্ম সচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহম্মদ সামছুল আহসান এতে সই করেছেন।

জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষা অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য অত্রদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বর্জন শুরু করেন শিক্ষকরা। পরদিনও ক্ষতির মুখে পড়ে পরীক্ষা গ্রহণ। অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬