নির্ধারিত সময়সূচি মেনে চলতে ডিপিইর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও এর আওতাধীন সকল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন মাঠপর্যায়ের সব কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থানে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬