থালা-বাটি হাতে আজ ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা

১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ AM
শিক্ষকদের আন্দোলন

শিক্ষকদের আন্দোলন © টিডিসি ফটো

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এবার আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন।

জানা গেছে, ভূখা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে যাবেন আন্দোলনরত শিক্ষকরা। চলমান শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ভূখা মিছিল বের হবে। ইতোমধ্যেই আমাদের ১০০ জন শিক্ষক অনশন কর্মসূচি পালন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি করছেন।’

ভূখা মিছিল হলো এমন এক প্রতিবাদ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত খাদ্য সংকট, দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা, ন্যায্য মজুরি না পাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে এই ধরনের মিছিল আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে না খেয়ে থাকেন, যাতে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা যায়। 

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া মানে ২০; ১৫০০ টাকা মেডিকেল ভাতা; এখানে ১৫০০ মানে ১৫০০। এখানে কমানোর কোনো সুযোগ নেই। যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু দাবি আদায় করে ছাড়ব।’

হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল…
  • ১০ জুন ২০২৬
বাজেটে সুন্দরভাবে ব্যবসা ও কর্মসংস্থান তৈরির সুবিধা রাখার চ…
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্…
  • ১০ জুন ২০২৬
বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ছয় বছরেও বাড়েনি ‘কৃষ…
  • ১০ জুন ২০২৬
সারাদেশে সাড়ে ৫ লক্ষাধিক কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন সরবরাহ ক…
  • ১০ জুন ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা…
  • ১০ জুন ২০২৬