৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে, পাঠদান বন্ধ

১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৯ PM
শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষকদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত ছবি

তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে। শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে , শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, উৎসব ভাতা ৭৫% করে প্রজ্ঞাপন জারি করা। এদিকে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের পাঠদান।

সোমবার (১৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে । এসময় তারা গতকাল প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান ।

সকাল থেকে দেশের  বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে  জড়ো হতে থাকেন।  'তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক', 'শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই', '২০ শতাংশ বাড়ি ভাড়া, মানতে হবে, মানতে হবে' ইত্যাদি স্লোগান দেন তারা। 

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম সফি মাহমুদ বলেন, ‘আমার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন এসেছি ঢাকার সমাবেশে যোগ দিতে ৷ বাকি শিক্ষকেরা আজকে শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শ্রেণি কার্যক্রমে কেউ অংশ নিবেন না । কর্মবিরতি কর্মসূচির অংশ হিসাবে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে ।‘

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর মহাবিদ্যালয়ের প্রভাষক মৌলদ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস কার্যক্রম চলমান আছে । কিন্তু সকল ধরনের পাঠদান কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকেরা । আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাবো ।‘

এর আগে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘ জনদুর্ভোগ এড়াতে প্রেসক্লাব থেকে সরে  আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।‘

 

 

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬