হামলার নিন্দা জানিয়ে শিক্ষকদের দাবি মেনে নিতে বলল ছাত্র ইউনিয়ন

১২ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১২ অক্টোবর) ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন। 

আরও পড়ুন : আবু সাঈদ স্টাইলে জলকামানের সামনে বুক পেতে দাঁড়ালেন শিক্ষক

নেতারা বলেন, ‘শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত ন্যক্কারজনক। দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছুঁড়েছে। 

শিক্ষকদের নিগ্রহ, তাদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা সময়েই শিক্ষকদের ওপর আক্রমণ এসেছে। শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। 

অবিলম্বে শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে। শুধু আজকের হামলার নয়, পূর্ববর্তী সকল হামলার বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শিক্ষকদের যে ন্যায্য দাবি, এমপিওভুক্তিকরণ, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি তা অবিলম্বে মেনে নিতে হবে। শিক্ষকদের দাবিদাওয়া পূরণে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬