শিক্ষকদের সমাবেশে যাচ্ছেন হাসনাতসহ দুই নেতা ও এক নেত্রী

১১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ PM
রাজধানীতে শিক্ষকদের আন্দোলন

রাজধানীতে শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতার দাবি আদায়ে আগামীকাল রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন এনসিপির তিন শীর্ষস্থানীয় নেতা।

তারা হলেন, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন ও ফয়সাল মাহমুদ শান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি

আজ শনিবার (১১ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ। এমতবস্থায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9