জাতীয়করণের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
প্রেস ক্লাবের সামনে আন্দোলনে উপস্থিত শিক্ষকরা

প্রেস ক্লাবের সামনে আন্দোলনে উপস্থিত শিক্ষকরা © টিডিসি ফটো

বেসরকারি এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট’। আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজি। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। সারা দেশের অসংখ্য শিক্ষক আগামীকালকের কর্মসূচিতে অংশ নেবে।’

এই শিক্ষক নেতা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার পর আমরা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। একইসঙ্গে আগামীকালও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে।’

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাত দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

রবীন্দ্রনাথের কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবন সাজাতে হবে
  • ০৮ মে ২০২৬
জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু
  • ০৮ মে ২০২৬
অসুস্থ স্ত্রী নিয়ে হাসপাতালে কৃষক, আগুনে ঘর পুড়ে ছাই
  • ০৮ মে ২০২৬
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা…
  • ০৮ মে ২০২৬
শ্রমিক দলের বহিষ্কৃত নেতার নেতৃত্বে আরিচা ঘাটে যাত্রীদের থে…
  • ০৮ মে ২০২৬
কোরবানির হাট মাতাবে বিশাল আকৃতির ‘জমিদার’
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9