শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের লং মার্চ-মানববন্ধন রবি-সোমবার

২৩ আগস্ট ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
শিক্ষক আন্দোলন

শিক্ষক আন্দোলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অধিদপ্তর নির্বিশেষে বদলির দাবিতে লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন ইনডেক্সধারী শিক্ষকরা। আগামী রবিবার ও সোমবার এ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে "ইনডেক্সেরধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ"-এর সভাপতি প্রভাষক মো. সরোয়ার জানান, বৈষম্যহীন বাংলাদেশে ইনডেক্সধারী শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি শূন্য পদের বিপরীতে বদলি চালু করা। সেটি না করে পারস্পারিক বদলি নীতিমালা জারি করে ৫ লাখ শিক্ষকের সাথে প্রহসন করা হয়েছে। আমরা এই প্রহসন মানি না।

তিনি আরও বলেন, ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদে বদলির ব্যবস্থা চালু করার দাবি আদায়ে আগামী রবিবার ও সোমবার লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সকাল ৯টায় শহীদ মিনারের পাদদেশ থেকে শিক্ষকরা সচিবালয় অভিমুখে লংমার্চ করবে। ইনডেক্সধারী সকল শিক্ষকদের আগামী ২৫ ও ২৬ আগস্ট কর্মসূচিকে সফল করার আহবান জানিয়েছেন এ শিক্ষক নেতা।

এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) শূন্য পদের বিপরীতে বদলির দাবিতে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, সিনিয়র সহকারী সচিব, এনটিআরসির চেয়ারম্যান, সচিব, ডাকসুর সাবেক ভিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে স্মারকলিপি জমা ও সাক্ষাৎ করেন ইনডেক্সধারী শিক্ষকরা।

নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬