নিজেদের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বেসরকারি শিক্ষকরা

১২ জুন ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
রক্ত দিয়ে চিঠি লিখছেন বেসরকারি শিক্ষকরা

রক্ত দিয়ে চিঠি লিখছেন বেসরকারি শিক্ষকরা © সংগৃহীত

বরিশালের বেসরকারি শিক্ষকরা ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসবভাতা ও জাতীয়করণের দাবিতে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করুন। বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসবভাতার দাবি মেনে নিয়ে দেশ ও শিক্ষক কর্মচারীদের বাঁচান।

এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শতাধিক শিক্ষক। ফেডারেশনের বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান বৈষম্য দূর করতে হবে। এ কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও ঘর ভাড়া প্রদানের দাবি জানানো হয়।’

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬