পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা ঢাবি শিক্ষক সমিতির

২৫ মে ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ও এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামীকাল রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেনশন স্কিম বাতিলের দাবিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লাগারতার কর্মসূচি চলমান রয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন, অবস্থান ও কর্মবিরতির মতো কর্মসূচি পালন করছেন। একই দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

চলতি বছরের ১৩ মার্চ সার্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পর ১৯ মার্চ তা প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষক সমিতি। এরপর গর ৩ এপ্রিল এক সভায় এ নীতি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানানো হয়।

নীতি বাতিল না করায় ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দাবির পক্ষে ঢাবি শিক্ষকদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এতে ১ হাজার ৬১ জন শিক্ষক এ পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের পক্ষে স্বাক্ষর প্রদান করেন।

 
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬