উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী শিক্ষক নেতা সাজু

০৯ অক্টোবর ২০২৩, ১২:২৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
অধ্যক্ষ শাহজাহান আলম সাজু

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শিক্ষক নেতা সাজু ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক।

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে গোলাম ফারুক পিংকুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।

আগামী ৫ নভেম্বর এ দুটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এ দুই আসন শূন্য ঘোষণা করে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬