শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮ কোটি টাকা

০৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ PM
 উদ্ধারকৃত সোনা

উদ্ধারকৃত সোনা © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা ২৪ ক্যারেটের এসব সোনার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকে (৪৩) নজরদারিতে রাখা হয়। পরে তিনি বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার।

এনবিআর আরও জানায়, সোনার বারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা সোনার মোট ওজন সাড়ে ৪ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী সোনার বিষয়ে কোনো নথি বা দলিলও প্রদর্শন করতে পারেননি।

আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী সোনাগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬