পবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন কাল

২৮ মে ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন আগামীকাল সোমবার (২৯ মে) অনুষ্ঠিত হবে। রবিবার (২৮ মে) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

অধ্যাপক ড. মাসুদুর রহমান জানান, আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করবেন। 

জানা যায়, এবারের নির্বাচণে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন সহ মোট ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সর্বমোট ২৫০ জন শিক্ষক এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পাশাপাশি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরা অংশগ্রহণ করেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬