বিনা প্রতিদ্বন্দ্বীতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির কমিটি নির্বাচিত

১৮ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির কমিটি নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নোবিপ্রবি শিক্ষক সমিতির কমিটি নির্বাচিত © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিএ বিভাগের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। রোববার (১৮ ডিসেম্বর ২০২২) কোন প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ মহিনুজ্জামান এবং আইসিই বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান সোহেলী।

নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক এবং কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল মিয়া এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম।

আরও পড়ুন: যবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড.ফাহদ হুসাইন কোষাধ্যক্ষ, শিক্ষা ও গবেষণা সম্পাদকে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. লতিফা বুলবুল। প্রচার সম্পাদকে এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকে বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহীন কাদির ভুঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সদস্য হিসেবে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক ড. অতুন সাহা।

সাধারণ সম্পাদক ড. এস এম মাহাবুব বলেন, সকলের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের মানউন্নয়নে কাজ করে যেতে চাই। নোবিপ্রবিকে দেশের বুকে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বদা চেষ্টা অব্যাহত থাকবে।

নব নির্বাচিত সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষকদের অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করে যাবো। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence