প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া ববির তাবাসসুম এখন যবিপ্রবির শিক্ষক

১২ এপ্রিল ২০২২, ১০:২৯ AM
প্রধানমন্ত্রী স্বর্ণপদক গ্রহণ করছেন তাবাসসুম ইসলাম নবনী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক গ্রহণ করছেন তাবাসসুম ইসলাম নবনী © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী তাবাসসুম ইসলাম নবনী। এর আগে তিনি গ্রিন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে শিক্ষকতা করেছেন।

তাবাসসুম ইসলাম নবনী ২০১৮ সালে স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান। গত ৯ এপ্রিল তাবাসসুম নিয়োগপত্রটি হাতে পান। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

অনুভূতি ব্যক্ত করে তাবাসসুম ইসলাম নবনী বলেন, ‘আমার বরাবরই লক্ষ্য ছিলো শিক্ষকতার মতো মহান পেশায় নিযুক্ত হওয়ার। আমি স্নাতকোত্তরের পর ঢাকায় একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দশ মাসের বেশি সময় ধরে কর্মরত ছিলাম। এরপর যবিপ্রবিতে এসেছি।’

বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকতা নিয়োগে চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ আমার ছিলো অবশ্যই। সেটা সব পেশাতেই কম বেশি থাকে। বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের সঙ্গে মেধার লড়াই করেই এতদূর আসতে হয়েছে। তবে, আমার পরিবার, শিক্ষকমণ্ডলী, বন্ধুবান্ধব, সিনিয়র এবং জুনিয়র ভাইবোন, সকলের উৎসাহ, অনুপ্রেরণা এবং দোয়া আমাকে সবসময়ই উদ্বুদ্ধ করেছে। সর্বোপরি, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।’

আরো পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

নবনীকে অভিনন্দন জানিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়ছার বলেন, একটা নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে নবনীর এই সফলতা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। আমাদের কয়েকটি ব্যাচ বের হয়েছে মাত্র। তার মধ্যেই পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকারি জজ, বিসিএস প্রশাসনসহ অন্য ক্যাডারে, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল অর্গানাইজেশনে সুনামের সাথে কাজ করছে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগেই আমাদের একজন শিক্ষার্থী গুগল টেক জায়ান্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব পেয়েছে। তাছাড়া পিএইচডি ও উচ্চতর শিক্ষাগ্রহণেও বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পাড়ি জমাচ্ছেন। আমরা আশাবাদী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সফলতা বজায় রাখবে।

চেলসিতে এসে শিরোপার স্বপ্ন মার্তিনেসের
  • ৩০ আগস্ট ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহ…
  • ৩০ আগস্ট ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন…
  • ৩০ আগস্ট ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬