প্রকৌশলী ফারজানা আকতারের ডক্টরেট ডিগ্রি অর্জন

০৩ এপ্রিল ২০২২, ০৬:৫৬ PM
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার © টিডিসি ফটো

দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় (University of South Australia) থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী ফারজানা আকতার। সম্প্রতি তিনি এই ডিগ্রি অর্জন করেছেন বলে জানা গেছে। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের প্রথম নারী ডক্টরেট ডিগ্রি অর্জনকারী তিনি। 

জানা যাায়, পিএইচডিতে ফারজানা আকতারের গবেষণার বিষয় ছিল  ‘Water Sensitive Urban Design (WSUD)’। এটি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের এক নতুন ধারণা যা বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করে জলাবদ্ধতা দূর করবে।

এর আগে ফারজানা বেলজিয়ামের লুভেনের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন।

তার স্বামী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন তুহিন তিস্তার পানি বন্টন সমস্যা নিয়ে বর্তমানে দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। তার বাবা মো. আকরাম হোসেন একজন অবসরপ্রাপ্ত  ব্যাংক কর্মকর্তা ও মাতা ফেরদৌসী খাতুন একজন গৃহিণী।

ফারজানার বড় বোন ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ছোট ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি দুই কন্যা সন্তানের জননী। প্রকৌশলী ফারজানা বগুড়ার কৃতি সন্তান।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬