চাকরি না পেয়ে ইউটিউব দেখে মাশরুম চাষ করে সফল রিয়াদুল

২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৫ PM
নেত্রকোণার রিয়াদুল ইসলাম

নেত্রকোণার রিয়াদুল ইসলাম © ফাইল ফটো

লেখাপড়া শেষে চাকরি না পেয়ে ইউটিউবে প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন নেত্রকোণার রিয়াদুল ইসলাম। তিনি জেলার প্রথম বারের মতো মাশরুম চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছে। ভালো ফলন হওয়ায় অল্প দিনে দেখছেন লাভের মুখ। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে পরিসর বাড়িয়ে মাশরুম চাষ করার স্বপ্ন দেখছেন তিনি।

মাস্টার্স পাশের পর ছেলে বসে না থেকে কাজ করায় খুশি মা-বাবাও। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করার আশা তাদের।

অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মাশরুম। এতদিন দেশের বিভিন্ন অঞ্চলে হলেও এবার তা চাষ শুরু হয়েছে নেত্রকোণায়। সদর উপজেলার বুড়িজুড়ি গ্রামের যুবক রিয়াদুল ইসলাম। ইউটিউব দেখে শিখেছেন মাশরুম চাষের খুঁটিনাটি। এরপর নিজ বাড়িতে ছোট পরিসরে শুরু করেন চাষ।

মাত্র ৩ মাসের ব্যবধানেই বিক্রির উপযোগী হয়েছে মাশরুম। চাষপদ্ধতি শিখতে তার কাছে প্রতিদিনই যাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

নেত্রকোণার সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলছেন, মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে নানা পরামর্শ দিচ্ছেন তারা। রিয়াদুল, মাত্র এক শতাংশ জমিতে চাষ করে সফলতা পাওয়ায়, এলাকার বেকার যুবকরা আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, পদ ২০, আবেদন ২০ জুলাই পর্…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় দুই প্রশ্ন ভুল
  • ১৩ জুলাই ২০২৬
সাদিক কায়েমই হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়রপ্রার্থী
  • ১৩ জুলাই ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার নামে তামাশা চলছে: মোজাম্মে…
  • ১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা সুপারকম্…
  • ১৩ জুলাই ২০২৬
গণিতের বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়ধ্বনি
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence