ছেলে, মেয়ে ও নাতির সঙ্গে আলিম পাস করলেন সাবেক চেয়ারম্যান

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৫ PM
মো. সিরাজুল ইসলাম তার সন্তান ও নাতিরা

মো. সিরাজুল ইসলাম তার সন্তান ও নাতিরা © সংগৃহীত

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের একটি পরিবার। ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করেছে মো. সিরাজুল ইসলাম।

শুধু তাই নয় তাইন্দং ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানের ছোট মেয়ে, একমাত্র ছেলে এবং বড় মেয়ের ঘরের নাতিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছায় সিক্ত করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত (ভিডিও)

জানা গেছে, সিরাজুল ইসলামের ছয় মেয়ে এক ছেলে। এবারের পরীক্ষায় খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তার ছোট মেয়ে মাহমুদা সিরাজ। একমাত্র ছেলে হাফেজ নেসার উদ্দিন আহম্মেদ চট্টগ্রাম বাইতুশ শরফ কামিল মাদরাসা থেকে আলীম পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন। খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সিরাজুল ইসলামের বড় মেয়ের ঘরের নাতি নাজমুল হাসানও।

তবে বড় চমকটা সিরাজুল ইসলাম নিজেই। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ বয়সে কেন পরীক্ষা দিলেন জানতে চাইলে সিরাজুল বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কিন্তু শেষ নেই। আমার আগ্রহ ছিল বটেই, আমাকে দেখে অন্যরাও উৎসাহ পাবে এ ভাবনা থেকে পরীক্ষায় অংশ নিয়েছি।

আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে নতুন ইতিহাস

পেশায় ব্যবসায়ী সিরাজুল আরো বলেন, শিক্ষার বিকল্প নেই। যত বয়স হোক জ্ঞান অর্জন করে দেশকে সমৃদ্ধ করা সম্ভব।

সিরাজুল ইসলাম ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস
  • ১৯ নভেম্বর ২০২৬
তালিকা মন্ত্রণালয়ে, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, মহাসড়কে গাছ ফেলে যান চলাচ…
  • ১৯ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage