আগেও দুবার ক্যাডার হয়েছেন, তৃতীয়বারের মতো ৪৭ বিসিএসে বাজিমাত ওমর ফারুকের

২৯ জুন ২০২৬, ০১:৪২ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৩ PM
কাস্টমস ক্যাডার ডা. ওমর ফারুক

কাস্টমস ক্যাডার ডা. ওমর ফারুক © টিডিসি ফটো

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৃতিসন্তান ডা. ওমর ফারুক ৪৭তম বিসিএস পরীক্ষায় কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পুরো কুতুবদিয়ায় আনন্দের জোয়ার বইছে।

ডা. ওমর ফারুকের সাফল্যের ঝুলিতে রয়েছে একাধিক বিসিএসে কৃতিত্বের নজির। সর্বশেষ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পাশাপাশি তিনি ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হন। এর আগে ৪৩তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে নির্বাচিত হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। ধারাবাহিক এসব অর্জনের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

ডা. ওমর ফারুক চট্টগ্রামের সরকারি সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

স্থানীয় বাসিন্দা কাইছার বলেন, ‘ডা. ওমর ফারুকের এই অর্জন কুতুবদিয়ার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছেন। তার এই কৃতিত্ব এলাকার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে উৎসাহ জোগাবে।’

আরও পড়ুন : মাতৃত্বকালীন ছুটি সীমিত করায় হাইকোর্টের রুল

ডা. ওমর ফারুকের এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি তার মেধা, সততা ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কুতুবদিয়াবাসীর প্রত্যাশা, ডা. ওমর ফারুক ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬