ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম হলেন আরবি বিভাগের চেয়ার‌ম্যানের ছেলে

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
রায়ান সাদ আল হক (বামে) ও ঢাবি অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (ডানে)

রায়ান সাদ আল হক (বামে) ও ঢাবি অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (ডানে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাবির আরবি বিভাগের চেয়ার‌ম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের ছেলে রাইয়ান সাদ আল-হক।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউতে ইংরেজিতে ৩০ নম্বরের মধ্যে ২১, গণিতে ২৫ এর মধ্যে সাড়ে ১০, বিশ্লেষণাত্মক দক্ষতায় ১৫ এর মধ্যে ১৫ পেয়েছেন রাইয়ান সাদ আল-হক। আর লিখিত পরীক্ষায় বর্ণনামূলকে ৩০ এর মধ্যে ১৫ নম্বর পেয়েছেন তিনি।

তাছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষায় কমিউনিকেশন দক্ষতায় ২০ নম্বরের মধ্যে পেয়েছেন সাড়ে ১৭। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ১২০ এর মধ্যে রাইয়ান ৭৯ পেয়ে প্রথম হয়েছেন।

জানা যায়, রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন রাইয়ান সাদ আল-হক। তার বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেব কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারে।

আইবিএর ওয়েবসাইটে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি অফিস সময়ের মধ্যে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) ভর্তি হতে বলা হয়েছে। 

এছাড়াও জানানো হয়, প্রার্থীদের অবশ্যই তাদের সাথে নিম্নলিখিত নথিগুলি আনতে হবে: ১. আসল অ্যাডমিট কার্ড, ২. একাডেমিক প্রশংসাপত্রের মূল কপি (গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং প্রশংসাপত্র) এ লেভেল/এইচএসসি বা সমমানের এবং ও লেভেল/এসএসসি বা সমমানের এবং উল্লিখিত প্রতিটি নথির ফটোকপি আনতে হবে (প্রত্যয়ন প্রয়োজন নেই)।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আইবিএ’র প্রথম ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এরপর ১৫ জানুয়ারি ফল প্রকাশের পর ১৯ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল বুধবার ১২০ জনকে নির্বাচিত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

আইবিএ ভর্তি পরীক্ষার চূড়ান্ত তালিকা দেখুন এখানে

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9