প্রাইমারি শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে প্রথম অধিবেশনের শেষ কর্ম দিবসে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ, ড্রেস, জুতা দেওয়ার ব্যবস্থা করছি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের সম্মানি বাড়ানোর ব্যবস্থা করছি।   

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার জনগণের নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার। সেই কারণেই দ্রুততার সঙ্গে যেখানেই সমস্যা হোক ব্যবস্থা করতে চেষ্টা করেছি। বেশকিছু অঞ্চল ভারী বর্ষণে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেখে নির্দেশনা দিয়েছিলাম, ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য। আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে, জনগণের দেখভাল করা।’

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের তাপ বাংলাদেশেও লেগেছে। মানুষ কষ্ট পেয়েছে।  এই সংকট নিরসনে বিরোধীদলের প্রস্তাব মেনে যৌথ কমিটি গঠন করেছি। উভয় পক্ষ বসে নিশ্চয় এই সমস্যা সমাধান করতে পারবো।

তারেক রহমান বলেন, বাধ্য হয়ে বিদেশে অনেকদিন থাকতে হয়েছে। এর আগে দেশে থাকতে দলীয় কাজে সারাদেশ সফর করেছি। তখন মনে হয়েছে, পরিকল্পনা সফল করতে হলে নারীদের অবজ্ঞা করে পেছনে ফেলে রাখলে দেশের উন্নয়ন হবে না। বিএনপি ক্ষমতায় থাকতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিল। এখন স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালো ফলাফল করলে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। 

ফ্যামিলি কার্ড নিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের টাকাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে। আর ইনভেস্ট করলে এর রিটার্ন আসবে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে সমৃদ্ধ করে তুলবো।’
 

আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর উচ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬