সেই শিশুর জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ এপ্রিল ২০২৬, ০১:৩২ PM
প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রীর উপহার © ফাইল ছবি

যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে ফুল হাতে শুভেচ্ছা জানাতে আসা এক মা ও তার শিশুকে ঘিরে তৈরি হওয়া মানবিক দৃশ্যের ধারাবাহিকতায় এবার সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার যশোর সফরে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসসহ তার গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনে দিয়ে যাচ্ছিল, তখন নিলিমা নামের এক মা তার কোলে থাকা শিশুকে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাড়ি থামিয়ে নেমে এসে শিশুটিকে দেখেন এবং খোঁজখবর নেন। মুহূর্তটি নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর নিলিমা ও তার শিশুর জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে উপহার প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, হঠাৎ ঘটে যাওয়া ওই মানবিক মুহূর্ত এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬