প্রথম বিসিএসে পররাষ্ট্রে প্রথম ঢাবির আবির

২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ শিক্ষার্থী আবির হোসেন। ৪৩তম বিসিএস তার প্রথম বিসিএস ছিল বলে তিনি জানান। 

মঙ্গলবার রাতে ফেসবুকের এক লাইভে তিনি তার অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন।  

এর আগে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

অনুভূতি জানাতে গিয়ে পররাষ্ট্রে প্রথম ঢাবি শিক্ষার্থী আবির হোসেন বলেন, বিসিএসের এই লম্বা সময় ধরে পরিবার অনেক সাহায্য করেছে। আমি যেখানে জব করতাম সেখানে কলিগরাও সাহায্য করেছে।

বিসিএসের আবেদনের বিষয়ে তিনি বলেন, ৪৩তম আমার প্রথম বিসিএস। আমি এপিয়ার্ড দিয়ে আবেদন করেছিলাম। পররাষ্ট্রে প্রথম চয়েজ খুব ভেবে চিন্তে দেইনি। অনেকে দেয় তাই আমিও দিয়েছিলাম। তবে পরে এই বিষয়ের উপর আমার আগ্রহ জাগে।  

বিসিএসে ভালো করতে অনুশীলনের মাধ্যমে ভয় কাটানোর পরামর্শ দেন ঢাবির এ শিক্ষার্থী। 

বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬