মাউন্ট আমা জয় নিশাত মজুমদারের

২৪ নভেম্বর ২০২৩, ১০:৫০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
মাউন্ট আমায় বাংলাদেশের পতাকা হাতে নিশাত

মাউন্ট আমায় বাংলাদেশের পতাকা হাতে নিশাত © সংগৃহীত

দেশের প্রথম নারী হিসেবে মাউন্ট আমা জয় করেছেন নিশাত মজুমদার। শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন নিশাত।

জানা গেছে, গত ১৭ নভেম্বর প্রথমবার মাউন্ট আমা জয়ের চেষ্টা করেন নিশাত। প্রথম চেষ্টায় পর্বতের ৬ হাজার ৬৩০ মিটার আহরণ করেন তিনি। পরবর্তীতে গত ২২ নভেম্বর মাউন্ট আমা জয় করেন তিনি।

ফেসবুক পোস্টে নিশাত জানিয়েছেন, এই পাহাড় (মাউন্ট আমা) সম্পর্কে কিছু বলার শক্তি, সাহস বা যোগ্যতা কোনটাই আমার নেই।

কেবল বলতে পারি এই পাহাড়ে আরোহণের সময়টুকু ছিলো দুঃস্বপ্নের মতো। আর শীর্ষ ছোঁয়ার সময়টুকু ছিলো স্বপ্নের মতো। 

এই স্বপ্ন বাস্তবে ঘটেছে কী-না তা কেবল বলতে পারবে কাওসার রূপক   আর তাশি।

তবে এর পেছনের কারিগর আপনাদের মতো মানুষের দোয়া, প্রার্থনা ও ভালোবাসা। তাদের প্রত্যেকের প্রতি রাজাধিরাজ হিমালয়ের নির্মল পরশ পৌঁছে দিচ্ছি।

বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬