১৫ বছর বয়সেই পিএইচডি শুরু

৩১ জুলাই ২০১৮, ১২:২৫ PM
তানিস্ক আব্রাহাম

তানিস্ক আব্রাহাম

মাত্র ১৫ বছর বয়সেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পাস করেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বালক তানিস্ক আব্রাহাম।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বালক তানিস্ক আব্রাহাম মাত্র ১৫ বছর বয়সেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পাস করেছে ।

তার অসাধারণ ফলাফলের ভিত্তিতে তাকে পিএইচডি গবেষণার সুযোগ দিচ্ছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়।

ফক্স ৪০ নামের একটি ডিজিটাল চ্যানেলকে তানিস্ক বলেছে, ‘আমি খুব খুশি ও রোমাঞ্চিত। আমার অর্জনের জন্য গর্বিত।’

ভারতের কেরালা থেকে আসা তাজি ও বিজু আব্রাহামের সন্তান তানিস্ক।

তাঁরা বলেন, ‘বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তাঁর ব্যাপক আগ্রহ। তাঁর সঙ্গে তাল মেলাচ্ছি আমরা।’

তানিস্ক একটি যন্ত্র তৈরি করেছে, যা পুড়ে যাওয়া রোগীর শরীর স্পর্শ ছাড়াই তার হৃৎস্পন্দন মাপতে সাহায্য করে।

সাত বছর বয়সেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার লুনার সায়েন্স ওয়েবসাইটে তার একটি রচনা প্রকাশ করা হয়।

তানিস্ক জানায়, ক্যানসারের কার্যকর চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজের আগ্রহ তার।

সংবাদমাধ্যমকে তানিস্ক বলে, ‘হ্যাঁ, আমি আরও অনেকের মতোই ক্যানসারের কার্যকর চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করতে চাই।’

ডাক্তারি পড়ার জন্য এর মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মতি পেয়ে গেছে তানিস্ক। সেখানে চার থেকে পাঁচ বছর মেডিসিনের ওপর লেখাপড়া করবে সে।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
আগে ভাগেই নিজেদের বিশ্বকাপ ঘাঁটি ত্যাগ করল আর্জেন্টিনা, মেস…
  • ১৪ জুলাই ২০২৬
ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকা সেই রেফারিকেই সেমিফাইনালে পে…
  • ১৪ জুলাই ২০২৬
বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা, স…
  • ১৪ জুলাই ২০২৬
নিখোঁজের দু’দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence