অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলে বুলবুলের ছেলে মাহদি

১৭ জুলাই ২০১৮, ০১:২৩ PM
অস্ট্রেলিয়ার জার্সিতে মাহদি ইসলাম

অস্ট্রেলিয়ার জার্সিতে মাহদি ইসলাম © সংগৃহীত

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহদি ইসলাম। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলবে মাহদি।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দল ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিত খেলে মাহদি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিক্টোরিয়া একাদশ। ভিক্টোরিয়ার হয়ে এবার সাতজন সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া দলে—মাহদি এদের একজন। মাহদির অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলার খবর এরই মধ্যে দেশটির জাতীয় ক্রিকেট দলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুরো দলে মাহদি একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

বাবা-মা ও ভাইয়ের সঙ্গে মাহদি
বাবা-মা ও ভাইয়ের সঙ্গে মাহদি। ছবি : সংগৃহীত

 

বর্তমানে আইসিসির ম্যানেজার হিসেবে মেলবোর্নে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল ছেলের এই অর্জনে ভীষণ  উচ্ছ্বসিত। বললেন, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
আগে ভাগেই নিজেদের বিশ্বকাপ ঘাঁটি ত্যাগ করল আর্জেন্টিনা, মেস…
  • ১৪ জুলাই ২০২৬
ব্রাজিলের ম্যাচে দায়িত্বে থাকা সেই রেফারিকেই সেমিফাইনালে পে…
  • ১৪ জুলাই ২০২৬
বস্তিতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা, স…
  • ১৪ জুলাই ২০২৬
নিখোঁজের দু’দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence