আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশীর স্বর্ণপদক

১৩ জুলাই ২০১৮, ০১:০৮ PM
আন্তর্জাতিক গণিত স্বর্ণজয়ী বাংলাদেশী শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী

আন্তর্জাতিক গণিত স্বর্ণজয়ী বাংলাদেশী শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী © সংগৃহীত

৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সেরা সাফল্য দেখিয়েছেন বাংলাদেশী ছাত্র আহমেদ জাওয়াদ চৌধুরী। প্রথমবারের মত স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। রোমানিয়ায় অনুষ্ঠেয় গণিত অলিম্পিয়াপে জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়েছেন।

গত ৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮। এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম।

জানা গেছে, জাওয়াদ ছাড়াও বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জপদক ও ২টি অনারেবল মেনশন পেয়েছে। দলের সদস্য ঢাকা কলেজের রাহুল সাহা অনারেবল মেনশন, নটরডেম কলেজের জয়দীপ সাহা ব্রোঞ্জ, নটরডেম কলেজের তামজিদ মোর্শেদ রুবাব ব্রোঞ্জ, নটরডেম কলেজের তাহনিক নূর সামিন ব্রোঞ্জ ও ফরিদপুরের পুলিশ লাইনস হাইস্কুলের অনারেবল মেনশন পেয়েছে। ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ছয় জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

এই ছয় প্রতিযোগির সঙ্গে দলে আছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপ-দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

ট্যাগ: তারুণ্য
কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬