ইনটেল ছেড়ে মেটায় যোগ দিলেন বিইউবিটির আলভী

১৯ মে ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
আলভী

আলভী © সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল ছেড়ে ফেসবুকের মেটাতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক শিক্ষার্থী সায়েম আহমেদ আলভী।  এর আগে তিনি ইনটেল মালয়েশিয়াতেও সিনিয়র ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

অদম্য পরিশ্রমী এই তরুণ ২০১৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি থেকে  ইলেকট্রিক্যাল এন্ড  ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ট্রেইনি ইঞ্জিনিয়ার হিসেবে ২০১৭ সালে যোগ দেন Ulkasemi তে। ২০১৯ সালে সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন Symmid Corporation। ২০২০ ওর নভেম্বরে যোগদান করেন ইনটেল মালয়েশিয়াতে। আর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন মেটার ফিজিক্যাল ডিজাইনিং ইউনিটে "সিনিয়র ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার" হিসেবে।

ছাত্রাবস্থায়ও প্রতিভার নজর রেখেছিলেন এই মেধাবী। ,বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে গড়া Team Cybertron এর অংশ হিসেবে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও আইআইটি কানপুরে অনুষ্ঠিত "Tech Kriti" তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চতুর্থ স্থান অধিকার করেছিল Team Cybertron।

ট্যাগ: ফেসবুক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম…
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামালপুরের বিভিন্ন মোড়ে বিএনপির …
  • ১৯ নভেম্বর ২০২৬
নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
  • ১৯ নভেম্বর ২০২৬
বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় …
  • ১৯ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
  • ১৯ নভেম্বর ২০২৬