আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৮ PM
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৩৫ বছরে পদার্পণ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে আইইউবিএটির শিক্ষা, গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা বজায় রেখে চলেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান।

অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950