৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আব্দুর রহমান

২৫ ডিসেম্বর ২০২২, ০২:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আব্দুর রহমান

৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আব্দুর রহমান © সংগৃহীত

বরগুনার মেধাবী ছাত্র আব্দুর রহমান মাত্র ৯ মাসে সম্পূর্ণ কোরআনে হিফজ সম্পন্ন করেছেন। তার বয়স মাত্র ৯ বছর। তার এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজদের সমাপনী সংবর্ধনা, পাগড়ী প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আব্দুর রহমান বরগুনা পৌর এলাকার বাসিন্দা। তার বাবা সৌদি প্রবাসী আব্দুল আজিজ। সে বরগুনা পৌর শহরের ডিকেপি রোডে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বাবে জান্নাত মাদ্রাসার ছাত্র।

বরগুনা পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদ্রাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ী প্রদান করেন মাওলানা মুহা. আবু হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা হারুন অর রশিদ,  সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।

আরও পড়ুন: ৫ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

মাওলানা আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে সে আরও অল্প সময়ে হাফেজ হতে পারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাও. আবু হাসান। বাবে জান্নাত মাদরাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম।

বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্রে করে নবীগঞ্জে রক্তক্ষয়ী সং…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence