অষ্টম ওয়ার্ল্ড মিডিয়া কনফারেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের মেহেদী

০৯ নভেম্বর ২০২২, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সরোজ মেহেদী

সরোজ মেহেদী © সংগৃহীত

‘এইটথ ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (মেডকম-২০২৩)’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশী সরোজ মেহেদী। বুধবার(৯ নভেম্বর) এক অফিসিয়াল চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন দ্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট (টিআইআইকেএম)- এর ব্যবস্থাপনা পরিচালক ইসানকা পি. গমেজ। সরোজ মেহেদী বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও সাহিত্যিক।

আগামী ২০২৩ সালের সালের ১৬ মার্চে দুই দিনব্যাপী ‘এইটথ ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন’ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে  অংশ নেবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া বিশেষজ্ঞরা। মেহেদী বাংলাদেশ-সহ সারাবিশ্বে কনফারেন্স নিয়ে আয়োজিত কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে অংশগ্রহণেচ্ছু যে কেউ সরোজ মেহেদীর সঙ্গে কনফারেন্সে যোগদান করতে পারবেন। তার সুপারিশে থাকবে ফান্ডের সুবিধাও।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

বর্তমানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সরোজ মেহেদী যুক্ত রয়েছেন দেশ-বিদেশে নানা ধরনের সংগঠন ও সংস্থার সঙ্গে। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর, নরওয়েভিত্তিক পৃথিবীর অন্যতম বড় যুবা সংগঠন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন ত্রনদেইম (ইসফিত)  এর অ্যাম্বাসেডর, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কমনওয়েলথ ফিউচার ইয়ুথ সামিট-২০১৮’র এক্সিকিউটিভ মেম্বার (মিডিয়া এন্ড কমিউনিকেশন)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় কাজ করছেন তিনি।

জার্মানি থেকে তুর্কি ভাষায়  লেখা মেহেদীর প্রথম বই ‘পলিটিক্যাল ইউজ অব মিডিয়া ইন সাউথ এশিয়া: বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া পারসপেকটিভ’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালে। তার বাংলায় লেখা ভ্রমণ ও মতামত ধর্মী বই ‘চেনা নগরে অচেনা সময়ে’ উৎস প্রকাশনী থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সম্প্রতি তিনি বাংলা-ইংরেজি-তুর্কি ভাষায় একটি পকেট অভিধান লেখার কাজ সম্পন্ন করেছেন। ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তুর্কি ভাষাও পাঠদান করে আসছেন তিনি।

আরও পড়ুন: বিনাখরচে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

একসময় সাংবাদিকতা করা মেহেদীর একটি জার্নাল প্রকাশনা রয়েছে। এছাড়া তিনি বেশকিছু আন্তর্জাতিক কনফারেন্সেও পেপার উপস্থাপন করেছেন। জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, মালয়েশিয়া, ইউক্রেনসহ বেশ কিছু দেশে বিভিন্ন কনফারেন্সসহ প্রোগ্রামে যোগ দিয়েছেন। এছাড়া তিনি ভ্রমণ করেছেন আরও বেশ কিছু দেশ। ২০১৮ সালে তুরস্ক সরকারের বৃত্তির আওতায় ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

চোটের কারণে খেলতে না পারলেও সুইস তারকার মুখে হাসি ফোটালেন ম…
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
  • ১৩ জুলাই ২০২৬
৬৪ দলের বিশ্বকাপের রূপরেখা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৩ জুলাই ২০২৬
নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence