কানাডায় বাংলাদেশি পিএইচডি গবেষক নিখোঁজ

২১ নভেম্বর ২০১৮, ০২:০৪ AM
নিখোঁজ অপু আকবর

নিখোঁজ অপু আকবর © সংগৃহীত

কানাডায় বাংলাদেশি পিএইচডি গবেষক অপু আকবর নিখোঁজ হয়েছেন। তিনি নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সে মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের (পিএইচডি) ডিগ্রির শিক্ষার্থী।

অপু আকবর বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন। গত দু’সপ্তাহ ধরে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন বলে নিউফাউন্ডল্যান্ডের স্থানীয় দৈনিক দ্যা টেলিগ্রাম জানিয়েছে। 

অপুর বন্ধু ইকবাল করিম হাসনু জানান, গত ৮ নভেম্বর রাতে সেইন্ট জোন্স শহরের ফ্ল্যাটরকস এলাকার কাভানা লেইনে অপুর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশ বাহিনীর সহায়তায় উদ্ধারবাহিনী রোভারস, দমকল ও জরুরি বিভাগের সদস্যরা হেলিকপ্টার নিয়ে ওই এলাকায় অনুসন্ধান চালিয়েও অপু আকবরের কোনো হদিস পায়নি। তবে পুলিশ এখনো অনুসন্ধান চালাচ্ছে এবং তার সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করার জন্যে বিজ্ঞপ্তি দিয়েছে। 

৫৮ বছর বয়সী অপু আকবরের গ্রামের বাড়ি চট্টগ্রাম। বৃত্তি নিয়ে মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য কানাডায় আসেন। 

তার এক ছেলে আমেরিকায় থাকেন। তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সূত্র। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬