সিডনিতে পুরস্কৃত হলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

০৮ নভেম্বর ২০১৮, ১১:৫৮ AM
সিডনি

সিডনি

অস্ট্রেলিয়ার সিডনিতে বার্ষিক ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ দেওয়া হয়েছে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সিডনির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি সংগঠন রংধনু এ পুরস্কার প্রদান করে।

সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে গত শনিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত শিশু-কিশোরদের দলীয় নৃত্য ও সংগীতসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা ছিল উপভোগ্য। এ ছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিতে অন্য কিছু বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

মেধাবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ২০০৯ সালে সিডনিতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশি সংগঠন রংধনু। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদী আয়োজকেরা।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬