কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

১২ অক্টোবর ২০১৮, ০৪:৪৬ PM

© সংগৃহীত

উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় শিক্ষা মেলা ‘প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৮’। আগামীকাল চতুর্থবারের মতো রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হবে এই মেলা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) এই মেলার আয়োজন করেছে। সার্বিক সহযোগিতা করছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা এই তথ্য জানিয়েছেন।

আয়োজকেরা জানান, এডুকেশন এক্সপোতে থাকছে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড়। এ ছাড়াও রয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ।

এই মেলায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এক্সপোর আয়োজক কমিটির সদস্য সচিব মনিরুল হক বলেন, অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। ইতোমধ্যে ২০–২৫ নামী বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এজেন্টরা এক্সপোতে থাকার নিশ্চয়তা দিয়েছেন। এক্সপোতে শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক নির্দেশনা এবং বিস্তারিত জানতে পারবেন। এই আয়োজন বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের মেধাবী ছাত্রদের সেতুবন্ধন তৈরী করবে বলে জানান তিনি।

প্রিমিয়ার ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে টিউশন ফি পাঠাতে হয়, ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেখাতে হয়। এ প্রক্রিয়ায় প্রিমিয়ার ব্যাংক সহযোগিতা করে। শিক্ষার্থীদের সুবিধা দিতে ব্যাংকের সবগুলো শাখায় ওয়ান স্টপ সেবার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১১ শাখায় শিক্ষার্থীদের সুবিধার জন্য সার্ভিস সেন্টার খোলা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence