নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রথম কমিটি দিল ছাত্রলীগ

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ AM
সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা

সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা © সংগৃহীত

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কমিটি দিয়েছে ছাত্রলীগ। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আংশিক কমিটির অনুমোদন দেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট। 

কমিটিতে সভাপতি করা হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিককে। সাধারণ সম্পাদক হয়েছেন বিবিএর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।

আরো পড়ুন: বিষ খেয়ে থানায় আসা শিক্ষার্থীর সঙ্গে কী হয়েছিলো

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তৌফিক ইসলাম খন্দকার, সাদমান সাকিব, আল জামিল সাগর, ওমর সানী, শাহ শাফায়েত আলম আদিব, ধর্মেন্দ্রনাথ রায়, রুবায়েত জামান, কৌশিক রায়, অনিন্দ লাহিড়ী উৎসব, মেহেদী হাসান তুরীন, নাসিম চৌধুরী, সাদেক খান, ফাইম হায়দার চৌধুরী, মাহাদি হাসান, কে আর কাউসার, সাবিক রহমান ও দ্বীপ রায়। 

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসনুন উল আলম অভিক, মেহরাব হোসেন মুগ্ধ, আলমগীর হোসেন শ্রাবণ, আবরার শাহরিয়ার কামাল, শাহরিয়ার হোসেন তন্ময়, মহসিউন নাইম আজিজ, আহমদ কামরুজ্জামান রাফিন, মোহাম্মদ হোজাইফা তামিম খান ও রাফিদ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আলিফ হোসেন, সাফায়েত হক তাইফ প্রমুখ।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬