সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

১২ এপ্রিল ২০২২, ১০:৪২ PM
ছাত্রলীগের সংঘর্ষ

ছাত্রলীগের সংঘর্ষ © সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক মাইদুল গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় দুই গ্রুপের নেতাকর্মীরা হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন হলে ভাঙচুর করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পরিদর্শন করেছে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জবিতে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ নিয়ে যা জানা গেল

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬