ফুলের সুবাস নিতে ঢাবির হলে হলে বাগান করবে ছাত্রলীগ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ AM
ছাত্রলীগ লোগো

ছাত্রলীগ লোগো © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হলে ফুলের বাগান তৈরি করতে হল শাখা ছাত্রলীগের নেতাদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে হল শাখা ছাত্রলীগের নেতাদের উদ্দেশে এ আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এতে স্বাক্ষর করেন।

শিক্ষার্থীরা যেন একটি মনোরম ফুলবাগান থেকে সুবাস নিতে পারেন, ক্লান্তি-জরা ভুলতে বাগানের দিকে তাকিয়ে প্রশান্তি পেতে পারেন, সে জন্য এই উদ্যোগ—এ কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, বাগানের কুসুমকোমল ফুল থেকে দেশরত্নের মতো দৃঢ়কঠিন মানুষ হওয়ার সাহস পেতে পারে, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের প্রতি একটি করে বাগান তৈরির আহ্বান জানানো হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা যাতে সুন্দরতম ফুল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান ‘শেখ রাসেলের’ মতো করে নিজেকে কল্পনা করতে পারেন, সেই লক্ষ্যে বাগান তৈরিই হবে শিক্ষার্থীদের প্রতি হল শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস’।

হারানো পাসপোর্ট নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ভেতরে ‘ছাত্রী’র সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শিক্ষ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬