ঢাবি ছাত্রলীগের শামসুন্নাহার হলের নেতৃত্বে উর্মি ও নীলা

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৯ PM
ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার নবনির্বাচিত সভাপতি খাদিজা আক্তার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা।

ছাত্রলীগের শামসুন্নাহার হল শাখার নবনির্বাচিত সভাপতি খাদিজা আক্তার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল ছাত্রলীগ কমিটির সভাপতি হিসেবে খাদিজা আক্তার উর্মি ও সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত রুবাইয়াত নীলাকে নির্বাচিত করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

নবনির্বাচিত সভাপতি খাদিজা আক্তার উর্মি কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা এর আগে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

আরও পড়ুন: ঢাবি জিয়া হল ছাত্রলীগের নেতৃত্বে আজহার-শান্ত

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। এদিকে, সম্মেলনের তিন দিনের মাথায় হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে।এতে নেতাকর্মীদের মধ্যে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পদ পাওয়া নেতাদের অনুসারীরা কমিটি ঘোষণার পর পরই নিজ নিজ হলে আনন্দ মিছিল করেছেন।

যুবদল নেতার হামলায় সংকটাপন্ন শিবির নেতাকে আনা হয়েছে ঢাকায়
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের ‘সাবজেক্ট চয়েস’ ফল…
  • ২২ জুন ২০২৬
সাদাপাথরকাণ্ডের পদায়ন, মাজারকাণ্ডে প্রত্যাহার— নেপথ্যে আসলে…
  • ২২ জুন ২০২৬
মালয়েশিয়ায় তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষ…
  • ২২ জুন ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু
  • ২২ জুন ২০২৬
‘গেগেনপ্রেসিং’ ফুটবল খেলা ইউরোপীয় দলের বিপক্ষে বড় চ্যালেঞ…
  • ২২ জুন ২০২৬