ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন আজ

৩০ জানুয়ারি ২০২২, ০৮:০৮ AM
লোগো

লোগো © ফাইল ছবি

দীর্ঘ পাঁচ বছর পর রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার হল সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১৩ ডিসেম্বর।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বেলা ১১টায় শুরু হবে ১৮টি হলের সমন্বিত সম্মেলন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ওইদিন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৮টিতেই নেই ভিসি-ট্রেজারার

এর আগে গত বুধবার (১২ জানুয়ারি) রাতে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি না দিলে ধর্মঘট করে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছিলেন বিভিন্ন হলের পদপ্রার্থীরা।

এই আল্টিমেটামের পর গত শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে আলোচনায় বসেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় হল কমিটির ব্যাপারে পদপ্রত্যাশীদের হতাশা ও ক্ষোভের বিষয় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কয়টি হল নেবেন, সেটি নিয়েও আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার পর জানুয়ারির মধ্যেই দিন ঠিক করে হল সম্মেলন করা হবে বলে একমত হন।

আরও পড়ুন: সাবেক ছাত্রনেতাদের কদর বাড়ছে বিএনপিতে

এদিকে, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শীর্ষ চার নেতা ছাত্রলীগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের চার নেতার সঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় আলোচনায় বসেন। তাদের সঙ্গে কথা বলেই নিজেদের মধ্যে হল নির্ধারণ এবং হল সম্মেলনের দিন ঠিক করেন। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলনের দিনক্ষণ জানানো হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৮ হল শাখার কমিটি হয় ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। এক বছর মেয়াদি এই কমিটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়ে চার বছর পেরিয়ে গেলেও হয়নি নতুন কমিটি।

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081